নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রধান পথপ্রদর্শক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলবার্ট রিপন বল্লভ।
এক শোকবার্তায় তিনি বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের জন্য আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ।তাঁর মৃত্যুতে দেশ এক ঐতিহাসিক অধ্যায় হারালো,শোকবার্তায় এলবার্ট রিপন বল্লভ আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মুখোমুখি হলেও কখনো নীতিগত অবস্থান থেকে সরে আসেননি।তিনি বলেন, এই মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের ক্ষতি নয়, বরং গণতন্ত্রকামী পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।উল্লেখ্য, এলবার্ট রিপন বল্লভ বাংলাদেশ ফ্রেন্ডস ফোরাম (আন্তর্জাতিক কমিটি) এর যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, বরিশাল কর্মপরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।শোকবার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।