1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. sottanyeshi24@gmail.com : sottanyeshi :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৩০|
শিরোনামঃ
বরিশালে গাঁজা রফিক-নাককাটা রুবেল’ সিন্ডিকেটের ত্রাস-সাংবাদিককে হত্যার হুমকি, মাদক-অস্ত্রের ভয়াল সাম্রাজ্য ফাঁস! গৌরনদীতে জিয়ার জন্মবার্ষিকী ঘিরে রঙে-গানে দেশপ্রেম, শিশুদের তুলিতে উঠে এলো স্বাধীনতার চেতনা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বরিশাল নগরীতে জমি দখল করে ওয়ার্কার্স পার্টির কার্যালয় নির্মাণের অভিযোগ ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকার- ডাঃ জাফরুল্লাহর জনমুখী স্বাস্থ্যনীতির বিজয় কেরাণীগঞ্জে তামাক বিরোধি আলোচনা সভা! সমালোচনার জবাব সনদে সনদে- ইউজিভি’র প্রথম সমাবর্তনে দক্ষিণাঞ্চলের জয়গান! বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলবার্ট রিপন বল্লভের গভীর শোক! আওয়ামী থেকে বিএনপি ট্যাগ-বরিশাল বিআরটিসিতে জুলফিকারের বহুরূপী রাজনীতি ও দুর্নীতি! matro upload korlam 

গৌরনদীতে জিয়ার জন্মবার্ষিকী ঘিরে রঙে-গানে দেশপ্রেম, শিশুদের তুলিতে উঠে এলো স্বাধীনতার চেতনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদক।। ‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিশু ও কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল স্বাধীনতা, দেশপ্রেম, জাতীয় প্রতীক, গ্রামবাংলা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ। ‎

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস।

আজকের এই শিশুরাই একদিন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে তাদের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, কলেজ ছাত্রদলের সভাপতি তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025