মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত চরিত্রহননের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ!
Reporter Name
-
Update Time :
সোমবার, ১৫ জুন, ২০২৬
-
২২৭
Time View

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে অর্থনীতির কাগজ প্রকাশিত সংবাদ এবং পরবর্তীতে আজাদ বানীসহ অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ দাখিলের যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়াই এসব অসত্য তথ্য প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।শুধু তাই নয়, কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুকভিত্তিক প্রচারণার মাধ্যমে আমার নামে কল্পিত সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক অনিয়মের গল্প তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত সুনাম নষ্ট করা এবং সমাজে আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।
বাস্তবতা হলো, আমি একটি সম্মানিত পরিবারে বেড়ে উঠেছি। আমার পিতা একজন কৃষক এবং সমাজে একজন সৎ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিনের পরিশ্রম ও বৈধ উপার্জনের মাধ্যমে আমি আমার ব্যবসা ও সামাজিক অবস্থান গড়ে তুলেছি। দুর্নীতি বা অবৈধ সম্পদের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি কুচক্রী মহল ব্যক্তিগত বিদ্বেষ ও হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিকতার নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই নয়, সাংবাদিকতার নীতিমালারও চরম লঙ্ঘন।আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সকল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ মনির হোসেন
গাইবান্ধা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category