1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. sottanyeshi24@gmail.com : sottanyeshi :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪০|
শিরোনামঃ
বরিশালে গাঁজা রফিক-নাককাটা রুবেল’ সিন্ডিকেটের ত্রাস-সাংবাদিককে হত্যার হুমকি, মাদক-অস্ত্রের ভয়াল সাম্রাজ্য ফাঁস! গৌরনদীতে জিয়ার জন্মবার্ষিকী ঘিরে রঙে-গানে দেশপ্রেম, শিশুদের তুলিতে উঠে এলো স্বাধীনতার চেতনা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বরিশাল নগরীতে জমি দখল করে ওয়ার্কার্স পার্টির কার্যালয় নির্মাণের অভিযোগ ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকার- ডাঃ জাফরুল্লাহর জনমুখী স্বাস্থ্যনীতির বিজয় কেরাণীগঞ্জে তামাক বিরোধি আলোচনা সভা! সমালোচনার জবাব সনদে সনদে- ইউজিভি’র প্রথম সমাবর্তনে দক্ষিণাঞ্চলের জয়গান! বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলবার্ট রিপন বল্লভের গভীর শোক! আওয়ামী থেকে বিএনপি ট্যাগ-বরিশাল বিআরটিসিতে জুলফিকারের বহুরূপী রাজনীতি ও দুর্নীতি! matro upload korlam 

বরিশালে গাঁজা রফিক-নাককাটা রুবেল’ সিন্ডিকেটের ত্রাস-সাংবাদিককে হত্যার হুমকি, মাদক-অস্ত্রের ভয়াল সাম্রাজ্য ফাঁস!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২০ Time View

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের রিফিউজি কলোনি এলাকা যেন এখন এক ভয়ঙ্কর অন্ধকারের নাম,যেখানে আইনের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে মাদক ও সন্ত্রাসের এক ভয়াল চক্র। এই চক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিহ্নিত মাদক কারবারি ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের আসামি ‘গাঁজা রফিক’ এবং তার ঘনিষ্ঠ সহযোগী শীর্ষ সন্ত্রাসী নাককাটা রুবেল।

অভিযোগ উঠেছে,এই রফিক কেবল মাদক ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এলাকায় সন্ত্রাসের অর্থ জোগানদাতা হিসেবেও সক্রিয়। স্থানীয় সূত্র বলছে, রুবেলের অবৈধ অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ বর্তমানে রফিকের নিয়ন্ত্রণে।

 

সাংবাদিককে প্রকাশ্যে হুমকি, অশ্লীল গালিগালাজ

সাম্প্রতিক ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে সাংবাদিক মহলে। একটি মামলার বাদী সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।প্রথমে এক নারী, পরে ‘রেজা’ নামের এক ব্যক্তি,নিজেকে আলেকান্দার বাসিন্দা পরিচয় দিয়ে,এই হুমকি ও হেনস্তায় অংশ নেয়। পুরো ঘটনাটি সংঘটিত হয় সরাসরি রফিকের মোবাইল নম্বর ব্যবহার করে,যা ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে।

 

রাজা রফিক”এর দম্ভ- ডিবি দিয়ে তুলে নেওয়ার হুমকি!

 

অভিযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপে নিজেকে রাজা রফিক’ দাবি করে তিনি সাংবাদিককে ডিবি পুলিশের ভয় দেখান। এমনকি মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেন।এতেই থেমে থাকেননি,মামলার বাদীকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা এবং একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

 

ভয় আর নীরবতায় বন্দি পুরো এলাকা রিফিউজি কলোনি ও আশপাশের এলাকাবাসী আজ আতঙ্কে বাকরুদ্ধ। মাদক ও অস্ত্রের এই শক্তিশালী নেটওয়ার্কের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।এ যেন আইনের শাসনের বাইরে গড়ে ওঠা এক অঘোষিত সন্ত্রাসের রাজত্ব।

 

প্রমাণ রয়েছে,এবার কি হবে ব্যবস্থা?

 

রফিকের মাদক ব্যবসার স্বীকারোক্তি, সাংবাদিককে হুমকি,সবকিছুর কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণ ইতোমধ্যে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে রয়েছে।এই প্রমাণগুলো আইনি প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

দাবি একটাই-আইনের সামনে দাঁড়াক অপরাধীরা সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের প্রশ্ন এখন একটাই,প্রমাণ থাকার পরও কেন এই চক্র এখনো ধরাছোঁয়ার বাইরে?কবে ভাঙবে এই মাদক-সন্ত্রাসের সিন্ডিকেট?ভুক্তভোগী ও এলাকাবাসীর জোর দাবি,অবিলম্বে গাঁজা রফিক’ ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

পরবর্তী পর্বে আসছে আরো আমলনামা…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025